বৃত্তি কার্যক্রম

ঢাকা জেলার সাভার ও ধামরাই উপজেলার সর্ববৃহৎ অলাভজনক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার"। এই প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে অত্র এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতিযোগী করতে তোলার লক্ষ্যে প্রতি বছর ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তির জন্য এককালীন বৃত্তি, সনদপত্র, পদক ও ক্রেস্ট প্রদান করে থাকে "দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাভার"


রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী

     সাভার জেলার যে কোন শিক্ষা প্রাতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

    বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ফরম শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, বা মনোনীত প্রতিনিধি হতে সংগ্রহ করা যাবে, অথবা সরাসরি ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করা যাবে ।

     আবেদন ফর্মের সাথে ১ (এক) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।

     রেজিস্ট্রেশনের ফরম জমা দেয়ার শেষ তারিখ ০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ।

     পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৪ অক্টোবর ২০২৬, শনিবার ।

     বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি (৪য় - ১০ম) ৩০০/-


রেজিস্ট্রেশন এর জন্য যোগাযোগ করুন

০১৭২৬৮৫৪৬৬৪